ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শ্রীলঙ্কার উদাহরণ বাংলাদেশের জন্য নয় : স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, শ্রীলঙ্কা কিংবা অন্য কোনো দেশের উদাহরণ বাংলাদেশের জন্য না। তিনি বলেন, পৃথিবীজুড়েই এখন কিছু সমস্যা রয়েছে। এই সমসাময়িক সমস্যাগুলোকে পৃথিবীর অন্যান্য দেশ যেভাবে মোকাবিলা করে, আমরাও একইভাবে মোকাবিলা করবো। শ্রীলঙ্কা কিংবা অন্য দেশের উদাহরণ আমাদের জন্য দেওয়ার দরকার নেই।


শুক্রবার (২৭ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ বিষয়ক একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমাদের নিজস্ব পলিসি রয়েছে। সেই পলিসি অনুযায়ী দেশ চলে। আর পলিসিতে যদি কোথাও ঘাটতি থাকে, তাহলে তা পূরণের জন্য আমরা সব-সময় প্রস্তুত আছি।


তাজুল ইসলাম বলেন, নেদারল্যান্ডের পর আমরাই প্রথম যারা ডেল্টা প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছি। সে ক্ষেত্রে আমরা প্রথমেই খাবারের চাহিদা পূরণ এবং এজন্য কৃষিক্ষেত্রে নজর দেই। বর্তমানে আমরা এক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে আমরা মাথাপিছু আয়ে অনেক এগিয়ে আছি যা একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের জন্য বড় প্রাপ্তি।


তিনি বলেন, সব থেকে বড় উন্নয়ন প্রয়োজন আমাদের গ্রামীণ জীবনে। আমরা শুধুমাত্র কৃষির ওপর নির্ভর করবো না বরং আমাদের শিল্প প্রতিষ্ঠানও বৃদ্ধি করতে হবে।


আয়োজনে সভাপতিত্ব করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। এ সময় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑